মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

ডাউনলোড করে নিন সবচেয়ে সেরা এবং সুন্দর এন্ড্রয়েড অফিস এপস।

আমি এন্ড্রয়েড ফোন ব্যবহার করার পর থেকে অনেক গুলো অফিস ব্যবহার করেছি, কিন্তু দু:খজনক হল কোনটাই আমার মনমত হয়নি, যেমন: কোনটায় অফিস কোনটায় Shape open হতনা, কোনটায় Suttony Font open হতনা আবার কোনটায় Powerpoint এ কাজ করা যেতনা। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল যে,  কোন এপ্সই Powerpoint Slide Show করতে পারতনা আর Power Point Slide Show করার জন্য অনেক ঘাটাঘাটি করলাম অত:পর Microsoft এর Microsoft Office Mobile Download করলাম। কিন্তু দেখা গেল এতে অনেক অনেক বেশি সমস্যা এবং সীমাবদ্ধতা। এরপর আশা ছেড়ে দিলাম। ভাবলাম যে মোবাইলে Power Point হয়ত চলবেনা। ঠিক এর কিছুদিন পরই পেয়ে গেলাম আমার সেই কাংখিত এপ্সটি, যাতে উপরের সব ফিচার সহ অফিস সফটওয়্যার এর সকল সুবিধা রয়েছে। এপসটি হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি এপস WPS Office. ও হ্যা এটিতে কিন্তু PDF ফাইলও Open হয়।

এপ্সটি ডাউনলোড করবেন এখান থেকে ---
Google Play Store

আমাদের ব্লগ আরও ভাল ভাবে ব্রাউজ করতে ছোট এপ্সটি সংগ্রহে রাখুন টিপস সেন্টার

রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

পাওয়ার বাটনে স্পর্শ ছাড়াই এন্ড্রয়েড ফোন হাতে নিলে স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে !

এখন থেকে বার বার আপনার এন্ড্রয়েড ফোনের ডিসপ্লে চালু করার জন্য পাওয়ার বাটন প্রেস করতে হবে না, শুধুমাত্র পকেট থেকে ফোন বের করলে কিংবা কোন সমতল
স্থান থেকে ফোন তুললেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে ! বার
বার পাওয়ার বাটন চাপাটা যেমন বিরক্তিকর কাজ; তেমনি এর ফলে পাওয়ার বাটন ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতা
হারিয়ে ফেলতে পারে । সেই জন্যই এই ব্যবস্থা ! তবে এ ধরণের আরও কিছু সিস্টেম আছে, যেগুলো পরবর্তীতে সময় পেলে শেয়ার করবো…

এটি কিভাবে কাজ করে?

এ জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান Awesome On Off Ultimate ব্যবহার করতে হবে । এটি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে কাজ করে কাজ করে । একটি নির্দিষ্ট কোণে আপনার ফোনটিকে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন করে দেয় । তবে মজার বিষয় হল, এটি চার্জের ওপর লক্ষণীয় কোন প্রভাব ফেলে না বললেই চলে । আর অ্যাপটি ইন্সটল করে নিজের প্রয়োজনমত সেটিং করে নিতে পারলে ব্যবহার করে অবশ্যই মজা পাবেন ।

Free Download Awesome On Off Ultimate এই অ্যাপটি ফ্রি নয় । Play Store থেকে এটি নামাতে হলে আপনাকে 2.23$ পরিশোধ করতে হবে । তবে আমি এটি আপনাদের দিচ্ছি একদম ফ্রিতে, তাও আবার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ ! সাইজঃ ৪৫০ কিলোবাইট ! ডাউনলোড করুন http://bit.ly/asmonoff

মোবাইলে প্লে স্টোর কাজ না করলে কি করবেন ?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে
সবচেয়ে পরিচিত শব্দটি হল প্লে স্টোর ( Play
Store) প্রতিদিন নানা প্রয়োজনে আমাদের
প্লে স্টোর ভিজিট করতে হয়।কারন প্লে
স্টোর অ্যান্ড্রয়েড অ্যাপের অফিশিয়াল
এবং সবচেয়ে বড় অ্যাপ মার্কেট। এতে
সাধারনত ভেরিফায়েড ও ক্ষতিকর নয় এমন
অ্যাপ সমূহ পাওয়া যায়। কিন্তু প্রয়োজন
মিটানোর জন্য প্লে স্টোর ভিজিট করতে
যেয়ে যদি দেখেন আপনার ডিভাইসের
প্লে স্টোর অ্যাপ টি ক্রাশ করছে অথবা
কোন error ম্যাসেজ দিচ্ছে তখন নিশ্চই
আপনার বিরক্তির সীমা থাকে না। এই
বিরক্তিকর সমস্যার সমাধান নিয়েই এই
পোস্টটি। আশা করি আপনার সমস্যার
সমাধান হবে…

Cache(ক্যাশ) ক্লিয়ার: অধিকাংশ ক্ষেত্রে
এই সমস্যা সমাধানের জন্য আপনি প্লে স্টোর
অ্যাপের ক্যাশ ক্লিয়ার করতে পারেন।
ক্যাশ ক্লিয়ার করার জন্য আপনি আপনাকে
ডিভাইসের Settings এ যেয়ে Apps বা
Application Manager এ যেতে হবে। এবার অ্যাপ
সেকশন থেকে All সিলেক্ট করুন এবং Google
play store অ্যাপ টি খুজে বের করে সিলেক্ট
করুন। এবার অ্যাপ ইনফো উইন্ডো থেকে Clear
Cache এ চাপুন। কাজ শেষ।

ডাটা ডিলিট: ক্যাশ ক্লিয়ার করার পরেও
যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি
প্লে স্টোর অ্যাপের ডাটা ক্লিয়ার করতে
পারেন। এতে করে আপনার প্লে স্টোর অ্যাপ
নতুন করে চালু হবে। ডাটা ক্লিয়ার করার
জন্য উপরের পদ্ধতি অনুযায়ী প্লে স্টোর
অ্যাপ ইনফো তে যেয়ে Clear data চাপুন।
ডাউনলোড ম্যানেজার Enable/Disable: যদি
কোন কারণে বা ভুল বশত আপনি আপনার
ডিভাইসের ডাউনলোড ম্যানেজার Disable
করে দিয়ে থাকেন তাহলে প্লে স্টোর
অ্যাপ কাজ করবে না এবং আপনি প্লে স্টোর
থেকে কোন কিছু ডাউনলোড করতে পারবেন
না।

ডাউনলোড ম্যানেজার Enable করার জন্য
Settings>Apps /Application Manager>All এ যেয়ে ডাউনলোড ম্যানেজার খুজে তাতে ট্যাপ
করে Enable করে দিন। যদি এখানে Enable এর
পরিবর্তে Disable লিখা থাকে তাহলে কিছু
করতে হবেনা। এখানে Disable লেখা থাকা
মানে হল ডাউনলোড ম্যানেজার Enable
আছে।

গুগল অ্যাকাউন্ট রিমুভ: প্লে স্টোর সংক্রান্ত
সমস্যা সমাধানের জন্য আপনি আপনার গুগল
অ্যাকাউন্টটি রিমুভ করে পুনরায় লগইন করে
দেখতে পারেন। অ্যাকাউন্ট রিমুভ করার জন্য
settings>Accounts এ যেয়ে Google সিলেক্ট করুন
এবং প্লে স্টোর এর জন্য আপনি যে
অ্যাকাউন্ট ব্যবহার করেন তা 3dot(…) চিহ্নিত
Menu বা আপানার ডিভাইসের মেনু সফট বাটন
থেকে রিমুভ করে দিন। এবার আপনার
ডিভাইসটি রি-বুট করে পুনরায় গুগল
অ্যাকাউন্ট দিয়ে প্লে স্টোর এ লগইন করুন।

ফ্যাক্টরি ডাটা রিসেট: উপরে যে পদ্ধতি
গুলোর কথা বললাম তার সবগুলো ট্রাই করার
পরেও যদি আপনার সমস্যা থেকেই যায়
তাহলে শেষ যে সমাধান রয়েছে তা হল
আপনার ডিভাইসের ফ্যাক্টরি ডাটা
রিসেট। তবে সতর্কতার সাথে মনে রাখবেন
যে আপনি যদি ফ্যাক্টরি ডাটা রিসেট
করেন তাহলে আপনার ডিভাইসের কন্টাক্ট
এবং ম্যাসেজ সহ সবকিছুই হারিয়ে যাবে।
তাই প্রয়োজনীয় ডাটা অবশ্যই ব্যাকআপ করে
নিন। ব্যাকআপ নেয়ার পর ফ্যাক্টরি রিসেট
দেয়ার জন্য Settings>Backup and Reset এ যেয়ে
Factory Data Reset সিলেক্ট করুন। কিছুক্ষনের
মধ্যেই আপনার ডিভাইসটি রিসেট হয়ে রি-
বুট হবে।আবারো বলছি অবশ্যই ব্যাকআপ নিয়ে
নিবেন।

আশাকরি এখন থেকে প্লে স্টোর আর কোন
সমস্যা করবে না।

ফেইসবুকের সব গ্রুপ কে বিদায় মাত্র এক ক্লিকে !

সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেইসবুকের জনপ্রিয়তাকে কাজে
লাগাতে নানান ধরণের গ্রুপ তৈরি করেন
অনেকে। এগুলোর মধ্যে কোনটি আপনার
কাজে লাগে, কোনটি আবার বিরক্তি
তৈরি করে। প্রয়োজন হতে পারে ভেবে
কখনও হয়ত গ্রুপের সদস্য হয়েছিলেন কিন্তু এখন
দেখা যাচ্ছে অহেতুক ভুরি ভুরি পোস্টের
নোটিফিকেশন ঝামেলা তৈরি করছে।
এ ছাড়া ব্যবহারকারীদের না জানিয়েও
অনেকে তাদের ফেইসবুক গ্রুপে অন্যদের এড
করে নেয়।

এমন পরিস্থিতিতে আপনি চাইলে সবগুলো
গ্রুপ থেকে বিদায় নিতে পারবেন। তবে
একে একে প্রতিটি গ্রুপে গিয়ে ‘লিভ মি’
বাটনে ক্লিক করাটা বেশ সময় সাপেক্ষ
কাজ। অথচ একটি কৌশল জানা থাকলে
অনায়াসে কয়েক ক্লিকে ফেইসবুকের সব গ্রুপ
থেকে বিদায় নেওয়া যায়।

প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে এ
অ্যাডঅনটি ইন্সটল করতে হবে।

এরপর ফেইসবুকে লগইন করে ব্রাউজারের উপর
দিকে ডান কোনায় ওই ইন্সটল দেওয়া অ্যাড
অন আইকনটিতে ক্লিক করতে হবে।

এরপর উপরের ‘ Leave All Groups Except The One Iam Admin In’ এ অপশনটিতে ক্লিক করে  ‘I AGREE, Leave Me From All Groups’ অপশনে ক্লিক করতে হবে।

তাহলে সব গ্রুপকে টা টা বলতে পারবেন। আর
অহেতুক নোটিফিকেশনের ঝামেলা পোহাতে হবে না।